ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে আবু সাঈদ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

নভেম্বর ১, ২০২৫, ০৬:৪১ পিএম

ময়মনসিংহে আবু সাঈদ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে আবু সাঈদ হত্যা মামলার দুই আসামিকে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মাহবুব ফকির ও এএসআই মো. হুমায়ুন কবীরের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গত ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে অষ্টধার ইউনিয়নের নিমতলা গ্রামের বাসিন্দা ১ নং আসামি মো. আবু রায়হান (২৮) ও ২ নং আসামি মোহাম্মদ ইয়াসিনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আসামিরা নির্মমভাবে আবু সাঈদকে হত্যা করে। তারা তাকে পেটের ভুঁড়ি বের করে হত্যা করে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেয়। পরদিন মন্নাছের গুদারাঘাট এলাকার পাশে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরবর্তীতে সিআইডি ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

ঘটনার পর নিহতের ভাই জসিম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১০৪৭, জিডি নং–২৫৭০)। গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন,“আমরা জনগণের নিরাপত্তা ও সেবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সর্বদা সজাগ রয়েছে। আমি চাই জনগণ পুলিশকে বন্ধু ও নিরাপত্তার প্রতীক হিসেবে দেখুক।”

ইএইচ

Link copied!