ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেনীতে বৃত্তি পরীক্ষায় আলো ছড়াল পাঁচ হাজার শিশু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৫, ১০:২২ এএম

ফেনীতে বৃত্তি পরীক্ষায় আলো ছড়াল পাঁচ হাজার শিশু

জেলার বেসরকারি পর্যায়ে সর্ববৃহৎ প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণির ৫ সহস্রাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার সকাল ১০টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত ফেনীর বিভিন্ন উপজেলায় একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফেনী সরকারি কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, সোনাগাজী সরকারি ছাবের পাইলট হাই স্কুল, দাগনভূঞা সরকারি আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, আজিজিয়া ফাজিল মাদ্রাসা, সিলোনীয়া হাই স্কুল, সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্র পরিদর্শন করেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইউব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জামায়াতের আমির মুফীত আবদুল হান্নান। 

বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও ফেনী সরকারি পাইলট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাহ দিবা খানম, ব্যবসায়ী আ.ন.ম আবদুর রহীম, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এম. মামুনুর রশিদ সঙ্গে ছিলেন।

শাহাদাত হোসেন জানান, ২০১০ সাল জেলাব্যাপী শিশুদের প্রতিযোগিতামূলক এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। 

৫০০ শিক্ষার্থীকে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জেএইচআর

Link copied!