ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৫, ০৪:৩৪ পিএম

ফরিদগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক ও চুরির ১৪ মামলার আসামি এবং ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউপি সদস্য মাসুদ মিজিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলমের নির্দেশে এএসআই জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

গ্রেপ্তার মাসুদ মিজি (মাসুদ মেম্বার) গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার মো. ইউনুছ মিজির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য মাসুদ মিজি এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক ও চুরির ১৪টি মামলা রয়েছে এবং একটি মামলায় তিনি ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

ওসি মো. শাহ্ আলম জানান, ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং ফরিদগঞ্জে বিএনপির পার্টি অফিসে হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!