নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৫, ০৪:৪১ পিএম
পিরোজপুরের নেছারাবাদে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সাজিয়া নওশিন, উপজেলা মৎস্য অফিসার ফারিয়া কনক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাহমিনা খানম এবং সাংবাদিকবৃন্দ।
এ বছর টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আওতায় এই উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৬২,৫৭৬ জন শিশু ও শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতিমধ্যে স্কুল পর্যায়ে ৯৮ শতাংশ টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আগামী ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে প্রায় ১৯,০০০ শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকা দেওয়া হবে।
ইএইচ