ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উজিরপুরে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৫, ০৬:২৫ পিএম

উজিরপুরে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

বরিশালের উজিরপুরে নিজের পাতা বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক মুজাফর মৃধা ওরফে মুজাই মৃধা (৭৫) ওই গ্রামের কাশেম মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাফর মৃধা নিয়মিত নিজের ধানের জমিতে ইঁদুরের উপদ্রব রোধে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখতেন। শনিবার দুপুরে বিদ্যুতের লাইন বন্ধ না করেই তিনি জমিতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “কৃষক মুজাফর মৃধা নিজের জমিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উজিরপুর অফিসের সহকারী ম্যানেজার মো. সেলিম শেখ বলেন, “ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিত অভিযান চালালেও অনেক কৃষক এখনো ঝুঁকি নিচ্ছেন, যা প্রাণঘাতী হয়ে উঠছে।”

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, “বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা একটি গুরুতর অপরাধ। ভবিষ্যতে যেখানেই এমন ফাঁদ পাতা পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে।”

ই্এচি

Link copied!