ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খাগড়াছড়িতে বিএনপির মনোনয়ন পেলেন আবদুল ওয়াদুদ ভুইয়া

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল (খাগড়াছড়ি )

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল (খাগড়াছড়ি )

নভেম্বর ৪, ২০২৫, ১০:২৩ এএম

খাগড়াছড়িতে বিএনপির মনোনয়ন পেলেন আবদুল ওয়াদুদ ভুইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। তিনি কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক। 

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নাম ঘোষণা দেন।

১৯৮৯ সালে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।  ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন ওয়াদুদ ভুইয়া। এরপর ২০০২ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 

তার দায়িত্বকালীন সময়ে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় অবকাঠামো, সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখনো যার সুফল ভোগ করছে পাহাড়ের মানুষ।

অষ্টম জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াদুদ ভুইয়া।

২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আবেগজুড়ে থাকা ওয়াদুদ ভুইয়ার মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

জেএইচআর

Link copied!