ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কণ্ঠশিল্পী মনির খান

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৫, ০৩:৫৭ পিএম

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কণ্ঠশিল্পী মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী ও দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কণ্ঠশিল্পী মনির খান ঝিনাইদহ–৩ (মহেশপুর–কোটচাঁদপুর) আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

তিনি অতীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন মেহেদী হাসান রনি। দলের এই সিদ্ধান্তকে পরিপূর্ণ রাজনৈতিক সৌজন্যের সঙ্গে মেনে নিয়ে মনির খান তার ফেসবুক পেজে রনির সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে লিখেছেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ–৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী। তোমার জন্য শুভকামনা রইলো।”

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলের মনোনয়ন না পেলেও মনির খানের পরিপক্ব ও ইতিবাচক রাজনৈতিক মনোভাব ব্যাপক প্রশংসা কুড়িয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে। তার এই উদার আচরণকে অনেকেই দলের প্রতি অটল আনুগত্য ও গণতান্ত্রিক চেতনার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ইএইচ

Link copied!