মোহাম্মদ আলী, বগুড়া
নভেম্বর ৪, ২০২৫, ০৫:৩২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের জোটসঙ্গীদের জন্য ৬৩টি আসন ফাঁকা রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে।
বগুড়া জেলার সাতটি আসনের মধ্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন বাদে বাকি ছয়টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অংশ নেবেন। এছাড়া ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনেও নির্বাচনে তিনি অংশ নেবেন। বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন।
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দী) আসনে সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আলহাজ্ব মোশাররফ হোসেন।
বগুড়া-৫ (ধনুট-শেরপুর) আসনে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি এখনও কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করেনি। তাই এ আসনে গনতন্ত্র মঞ্চের অন্যতম মুখপাত্র ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অংশ নিতে পারেন।
ইএইচ