পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৫, ০৭:৪১ পিএম
‘পলিথিন ফেলে দিন পাটের ব্যাগ হাতে নিন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
পাট চাষের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা-সম্ভাবনা, পাট কর্তন, পাট পচন এবং উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ৭৫ জন পাট চাষী এ প্রশিক্ষণে অংশ নেয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পাট অধিদপ্তরের যুগ্মসচিব পরিচালক (প্রশাসন ও অর্থ) সত্যকাম সেন, রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন। অন্যান্যদের মধ্যে উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দবিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইএইচ