ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কোনাবাড়িতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৫, ১১:৪০ এএম

কোনাবাড়িতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বাবুর্চি মোড় এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

পরে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে সহায়তায় আরও দুটি ইউনিট গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস থেকে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমাদের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে কাজ করে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।

স্থানীয়দের দাবি, ঝুটের গোডাউনটিতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন আগুন নিয়ন্ত্রণে আনতে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!