ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

নভেম্বর ৬, ২০২৫, ০৪:১৭ পিএম

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে ছাগল প্রদান করা হয়েছে। 

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-২য় সংশোধিত প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ২০০ জন দরিদ্র নারী ও পুরুষদের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদ।

উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, ভ্যাটেনারী সার্জন ডা. ফয়সাল রাব্বী, আটাপুর ইউনিয়ন চেয়ারম্যান আসম আরেফিন চৌধুরী আবু এবং প্রাণীসম্পদ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।

ইএইচ

Link copied!