ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৫, ০৪:২৩ পিএম

আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ছাওয়ালপুর গ্রামের শুভা মিয়ারের ছেলে করিম (৪৮) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম মাজদাইর এলাকার সালামের স্ত্রী নাজমা (৪৫)।

থানার এসআই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী একটি সিএনজি আটক করেন। সিএনজিতে থাকা গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে কসটেপে মোড়ানো ৪টি প্যাকেট থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।”

ইএইচ

Link copied!