ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূঞাপুর পৌর প্রশাসকের উদ্যোগে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রশিক্ষণ

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

নভেম্বর ৬, ২০২৫, ০৬:৫৫ পিএম

ভূঞাপুর পৌর প্রশাসকের উদ্যোগে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রশিক্ষণ

বাংলাদেশে এই প্রথম টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ভূঞাপুর পৌর প্রশাসনের উদ্যোগে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্স অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। প্রথম দিনে ২০০ জন চালককে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে ধাপে ধাপে আরও সাড়ে ৫০০ জন চালককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ টাঙ্গাইলের মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন। 

এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, উপজেলা অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভূঞাপুর পৌর প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, “ভূঞাপুরের মতো একটি প্রত্যন্ত অঞ্চলে মানুষের চলাচলের জন্য কোনো লোকাল বাস নেই। এই এলাকার মানুষ সাধারণত অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যানে যাতায়াত করা ছাড়া বিকল্প কোনো যানবাহন ব্যবহার করতে পারেন না। এসব যানবাহন যেহেতু রাখতেই হবে, সেজন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “ভূঞাপুরে অটোরিকশা ও ভ্যান চালকদের ধাপে ধাপে মোট সাড়ে ৭০০ চালককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ড্রাইভিং কার্ড প্রদান করা হবে। এই প্রশিক্ষণ ও ড্রাইভিং কার্ড ব্যতীত আগামী ১ ডিসেম্বর (২০২৫) থেকে ভূঞাপুর পৌর শহরে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালানো যাবে না। ড্রাইভিং কার্ড ব্যতীত কোনো অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!