ঠাকুরগাঁও প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫, ১২:৪০ পিএম
ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে বক্তব্য দেন উপজেলা প্রেস ক্লাবের চেয়ারম্যান ও মানবজমিন/ডেইলি অবজারভার প্রতিনিধি আযম রেহমান, সভাপতি ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন, সহসভাপতি কাজী আজিজুল হক (দৈনিক দিনকাল), দৈনিক ঢাকা রিপোর্ট প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক গণতদন্তের মাহাফুজুর রহমান, সাধারণ সম্পাদক ও চ্যানেল এস/আমার সংবাদের প্রতিনিধি আব্দুল আলীম।
এ ছাড়া বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টিভি/নয়া দিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মাহাবুবুর রহমান বুলু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন (দৈনিক আলোকিত সকাল), কার্যকরী সদস্য শেখ শমসের আলী (দৈনিক ভোরের আওয়াজ), ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল করিম (দৈনিক গণবার্তা), দপ্তর সম্পাদক পারভেজ হাসান (দৈনিক মুক্তি) এবং সদস্য সাইফুর রহমান বাদশা (সংবাদ সারাদিন ডট নেট), আবু বক্কর সিদ্দিক (দৈনিক নবদিন), আব্দুর রশিদ, এমদাদুল হক, রুবেল হোসেন, সামসুজ্জোহা, রশিদুল ইসলাম প্রমুখ।
মিলাদ শেষে সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেএইচআর