ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৫, ০২:৪৩ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার পুকুরিয়া-মোল্যাকুয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি এই নারী মানসিক প্রতিবন্ধী। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।

জেএইচআর

Link copied!