ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সরাইল বিআরডিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ, ভোটার তালিকা পাননি প্রার্থী

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

নভেম্বর ৮, ২০২৫, ০৪:৩৮ পিএম

সরাইল বিআরডিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ, ভোটার তালিকা পাননি প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নির্বাচন-২০২৫ নিয়ে অনিয়মের অভিযোগ থামছে না। মামলা ও শোকজের মধ্যেও নির্বাচন পরিচালনা কমিটির অভিযোগযোগ্য কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচনের মাত্র একদিন আগে পর্যন্ত চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম আজহারুল ইসলাম ঠাকুর ভোটার তালিকা হাতে পাননি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পর্যন্ত কর্মকর্তাদের জাল স্বাক্ষর করে ভুয়া ভোটার তালিকাভুক্তির অভিযোগ উঠেছে। এই জালিয়াতির প্রমাণসহ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, রেজুলেশনে একজনের নামে স্বাক্ষর করছেন আরেকজন।

অনিয়মের সন্দেহে সরাইল উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল মিয়া ইতোমধ্যে চারটি সমিতির আবেদন স্থগিত করেছেন।

সূত্র জানায়, গত ৫ নভেম্বর সমবায়ী আহমেদ আলীর দায়ের করা মামলার শুনানির দিন চার কর্মকর্তা আদালতে হাজির না থেকে সময় নিয়েছেন। আদালত আগামী ৯ নভেম্বর (রোববার) শুনানির তারিখ নির্ধারণ করেছেন। মামলা চলমান থাকলেও নির্বাচন কার্যক্রম থামেনি। আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এদিকে অভিযোগ রয়েছে, একের পর এক ভুয়া ও নিষ্ক্রিয় সমিতিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রয়োজনীয় সুপারিশ ছাড়াই ১০টি সমিতির এডহক কমিটি গঠন এবং প্রতিনিধিকে ভোটার তালিকায় তোলার তথ্য পাওয়া গেছে।

নিষ্ক্রিয় অভিযোগ থাকা সমিতিগুলোর মধ্যে রয়েছে—নিজসরাইল, হাফিজটুলা, কানিউচ্চ, দুবাজাইল পূর্ব কৃষক সমবায়, বিশুতারা দক্ষিণ, স্বল্প নোয়াগাঁও, বড়বুল্লা, বাণকপাড়া বড্ডাপাড়া পশ্চিম, সরাইল প্রাথমিক ও তেলিকান্দি কৃষক সমবায় সমিতি।

অন্যদিকে, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা কর্তৃক ৫ নভেম্বর স্বাক্ষরিত ৯৯ নম্বর চিঠিতে সাধারণ সভায় অংশগ্রহণে অনুমতিপ্রাপ্ত ৫৯ জনের কাগজ প্রতিস্বাক্ষরের জন্য পাঠানো হলেও তাদের ভোটার তালিকাভুক্ত করা হয়নি।

৬ নভেম্বর কোনো স্বারক ছাড়াই ২৪টি সমিতিকে তালিকাভুক্ত করা হয়। স্বাক্ষর জালিয়াতিসহ অনিয়মের অভিযোগে চারটি সমিতির নথি আটকে দিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল মিয়া। অভিযুক্ত পরিদর্শক হিসেবে নাম এসেছে মেনহাজ উদ্দিন ঠাকুরের।

স্থগিত হওয়া সমিতিগুলো হলো—

  • আজবপূর্ব কৃষক সমবায়
  • সিদ্বেশ্বরী কৃষক সমবায়
  • নরসিংহপুর পূর্ব কৃষক সমবায়
  • টিঘর পশ্চিম কৃষক সমবায়
  • প্রার্থীর অভিযোগ

চেয়ারম্যান প্রার্থী সেলিম আজহারুল ইসলাম ঠাকুর বলেন, এক সপ্তাহের বেশি হলো ভোটার তালিকার জন্য ঘুরছি। কমিটির লোকজন সময় দিচ্ছে, কিন্তু তালিকা দিচ্ছে না। কাল ভোট, এখনো জানি না ভোটার কারা! ভোট চাইতে পারলাম না। এটা কেমন নির্বাচন?

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজুল হক বলেন, শনিবার সরকারি ছুটি। কোনো বক্তব্য দিতে পারব না। আগামীকাল রবিবার অফিস চলাকালে আসতে হবে।

জেএইচআর

Link copied!