ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদপুরে স্বতন্ত্র এমপি প্রার্থীর ব্যানার-ফেস্টুন ভাঙচুর, প্রতিবাদে ঝাড়ু মিছিল

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর প্রতিনিধি 

নভেম্বর ৮, ২০২৫, ০৬:০২ পিএম

ফরিদপুরে স্বতন্ত্র এমপি প্রার্থীর ব্যানার-ফেস্টুন ভাঙচুর, প্রতিবাদে ঝাড়ু মিছিল

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণার গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল হয়েছে।

শনিবার দুপুরে চরভদ্রাসন উপজেলা সদরে এ ঝাড়ু মিছিল করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সের সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী ও যুব সমাজ অংশগ্রহণ করেন।

মিছিলকারীদের অভিযোগ, 'রায়হান জামিলের জনপ্রিয়তা বাড়তে থাকায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে তার প্রচারণা সামগ্রী ভাঙচুর করেছে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় বক্তারা বলেন, ১০ টাকায় ইলিশ মাছ ও ১ টাকা কেজি গরুর মাংস বিতরণ করে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন রায়হান জামিল। তার জনপ্রিয়তায় ভীত হয়ে কেউ কেউ নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছে।

প্রতিবাদ সভায় রায়হান জামিলের সমর্থকরা প্রশাসনের কাছে অবিলম্বে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, এলাকার মানুষ আমাকে ভালোবাসে। আমি মানুষের সুখেদুখে পাশে থাকার চেষ্টা করি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে আমার নির্বাচনী প্রচারণার গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করে। এর প্রতিবাদে আমার সমর্থক ও এলাকাবাসী ঝাড়ু মিছিল করে।

জেএইচআর

Link copied!