ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পঞ্চগড়-২ আসনে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ০২:৪৩ পিএম

পঞ্চগড়-২ আসনে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বোদা পৌরসভায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদ।

রোববার সকাল থেকে পঞ্চগড়-২ আসনের বোদা পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ড সাতখামার এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি। 

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগান নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, “বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।” তিনি আরও বলেন, “একটি দল মানুষকে বিভ্রান্ত করে ভোট বানচালের পাঁয়তারা করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই।”

জনসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাজিদা বেগম, বোদা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, আরিফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!