ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে বিএনপির গণসংযোগ ও পথসভা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

নভেম্বর ৯, ২০২৫, ০৫:৫৫ পিএম

সন্দ্বীপে বিএনপির গণসংযোগ ও পথসভা

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সারিকাইত ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন কমিশনার ও মাহবুবুল আলম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম ও আসিফ আকতার।

এছাড়া বক্তব্য দেন, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বাহার, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মগধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুপ মেম্বার ও সাধারণ সম্পাদক ইসমাইল মেম্বার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আনিস আকতার টিটু।

সভায় বক্তারা বলেন, “সন্দ্বীপের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে অ্যাডভোকেট আবু তাহেরের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।”


ইএইচ

Link copied!