ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে বিশাল র‌্যালি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ০৭:২৬ পিএম

পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে বিশাল র‌্যালি

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিককে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে পলাশবাড়ীতে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রোববার বিকেল ৫টায় একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড় আন্ডারপাস স্থলে সমাবেশে পরিণত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, বিএনপি নেতা মোস্তাক আহম্মেদ, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের মমিনুল ইসলাম মমিন মন্ডল প্রমুখ।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!