ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মাদক কারবারি আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ০৮:১১ পিএম

হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মাদক কারবারি আটক

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন বুড়িরচর সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটকৃত আসামির নাম বেলাল উদ্দিন (৪৮)। তিনি উপজেলার সুল্লকিয়া, চর ঈশ্বর রায়, রামচরন বাজারের বাসিন্দা মোঃ আবুল কাশেমের ছেলে।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!