ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীর হোসেনপুরে ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৫, ০৫:৫৩ পিএম

পলাশবাড়ীর হোসেনপুরে ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচীর আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার দুঃস্থ নারীদের মাঝে এসব চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু। 

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, ট্যাগ অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মামুন অর রশীদ, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মাহেদুল ইসলাম, চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়া, ইউপি সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার হোসেনপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র ২৬৬ জন উপকারভোগীর মধ্যে ২৪৫ জনের মাঝে ৩০ কেজি করে চার মাসের একত্রে মোট ১২০ কেজি চাল বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!