দিরাই প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫, ০৮:৩০ পিএম
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদিপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগদিপুর গ্রামের আসাব উদ্দিনের বসতঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত বাড়ির বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে পুরো ঘরটি দাউদাউ করে জ্বলতে থাকে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র, পোশাক, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে।
ইএইচ