ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৫, ১২:২১ পিএম

ফেনীতে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে পৃথক স্থানে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার  উপজেলার আমিরাবাদ, মঙ্গলকান্দি ও চর মজলিশপুর ইউনিয়নের পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ইসরাত জাহান (৩), মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে আয়ান হোসেন (৪) ও চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে জোহান মাহবির (৪) পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা খেলাধুলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশে পুকুর ও জলাশয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে পানিতে ডুবে যাওয়া চার শিশুকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। জীবিত এক শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাগাজী মডেল থানার (ওসি) মো. সাইফুল আলম জানান, শিশু মৃত্যুর ঘটনায় থানায় কোনো অভিযোগ বা ডায়েরি হয়নি। তবে চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও এলাকায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেএইচআর

Link copied!