ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোয়ালন্দে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান, লকডাউনকেন্দ্রিক নিরাপত্তা জোরদার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৫, ০৯:৩১ পিএম

গোয়ালন্দে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান, লকডাউনকেন্দ্রিক নিরাপত্তা জোরদার

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনীর সদস্যরা। ১৩ নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান চালানো হয়।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা অংশ নেন।

এ সময় যানবাহনের কাগজপত্র, যাত্রীদের পরিচয় ও গন্তব্য যাচাই করা হয় এবং সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লকডাউন কর্মসূচিকে ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা, যান চলাচলে বাধা বা জননিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া হবে না।

স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এই অভিযানের কারণে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার হয়েছে এবং সাধারণ মানুষও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!