ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শরীয়তপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নভেম্বর ১৪, ২০২৫, ০৩:২৩ পিএম

শরীয়তপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর মাথায় এসে শেষ হয়। এতে শরীয়তপুর পৌরসভা ও সদর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও স্লোগানে অংশ নেন।

সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়কে মিছিলকারীদের ঢল নামে। শৃঙ্খলাবদ্ধ মিছিল, পোস্টার ও স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। তরুণ-প্রবীণ, শ্রমজীবী ও শিক্ষিত শ্রেণির সক্রিয় অংশগ্রহণে সাধারণ মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমী বলেন, ভোটের মূল্যমান আজ প্রশ্নবিদ্ধ। প্রতিটি ভোট যেন প্রকৃত প্রার্থীর প্রতিনিধিত্ব করে সেটাই আমাদের মূল দাবি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে নির্বাচন সংস্কার প্রয়োজন।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াত মনোনীত শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গণভোট অপরিহার্য। সরকার নির্বাচন ও গণভোট একই দিনে করার পরিকল্পনা করলে তা হবে জনগণের অধিকারের ওপর গুরুতর আঘাত। আমরা এমন প্রহসন মেনে নেব না।

এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা কে এম মকবুল হোসাইনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

নেতারা বলেন, এই বিক্ষোভ শুধু একটি জেলা কর্মসূচি নয়; এটি সুষ্ঠু নির্বাচন, গণভোটের অধিকার ও গণতান্ত্রিক মুক্তির প্রতীক।

সমাবেশ শেষে ঘোষণা দেওয়া হয়, সরকার দ্রুত ৫ দফা দাবি না মানলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বর্তমান রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে শরীয়তপুরের এই বিক্ষোভকে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

জেএইচআর

Link copied!