ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ার বাজারে লাগামহীন পেঁয়াজের দাম, দিশেহারা ক্রেতা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 

নভেম্বর ১৫, ২০২৫, ০৩:১৯ পিএম

কেন্দুয়ার বাজারে লাগামহীন পেঁয়াজের দাম, দিশেহারা ক্রেতা

নেত্রকোনার কেন্দুয়ার বিভিন্ন বাজারে হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। এতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। 

শুক্রবার কেন্দুয়া বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

নিত্যপণ্যের বাজারে আজ দাম কমে তো কাল আবার বাড়ে। একই অবস্থা পেঁয়াজের বাজারেও। সারা দেশে ন্যায় কেন্দুয়ার বিভিন্ন বাজারে হঠাৎ করেই লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের বাজার। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে অন্তত ৩০-৪০ টাকা পর্যন্ত।

বিক্রেতারা বলছেন, খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। 

কেন্দুয়া বাজারের পেঁয়াজ বিক্রেতা নজরুল ইসলাম বলেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাব খুচরা পর্যায়েও পড়েছে। সরবরাহ না বাড়লে সামনে বাজার আরও অস্থির হওয়ার আশঙ্কা রয়েছে। আর আড়তদারা শোনাচ্ছেন মজুত শেষ হয়ে যাওয়ার কথা। 

পেঁয়াজের আড়তদার জুয়েল খন্দকার জানান, দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে, ভারত থেকেও আমদানি না হওয়ায় কিছুটা সংকট দেখা দিয়েছে। যার প্রভাবে দাম বাড়ছে। এসব অভিযোগ মানতে নারাজ ক্রেতারা। 

ক্রেতা সোহেল আহমেদ বলেন, রান্নায় পেঁয়াজ প্রতিদিনই প্রয়োজন হয়। এই গুরুত্বপূর্ণ পণ্যটির দাম নিয়ে প্রায়ই বাজারে অস্থিরতা তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। এবারও তাই হচ্ছে বাজারে। হঠাৎ করে দাম এত বেড়ে গেছে যে, এক কেজির জায়গায় দুই কেজি পেঁয়াজ কিনতে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে।

এদিকে বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করলেও ওঠানামা করছে দাম। সপ্তাহ ব্যবধানে হাতেগোনা কয়েকটি শাক-সবজির দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে অন্যান্যগুলোর দাম। বিক্রেতারা বলছেন, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে শিম, বেগুন, টমেটো, শসা, করোলাসহ কয়েকটি সবজির দাম। ক্রেতারা বলছেন, শীতকালীন সবজির দাম আরও কমা উচিত। 

কেন্দুয়া বাজারে সবজি কিনতে আসা আরিফ মিয়া বলেন, শীতকালীন সবজি বাজারে চলে এসেছে অনেক আগেই। তবু সবজির দাম নাগালে আসছে না। বাজারে তদারকি বাড়াতে হবে বলেও মনে করেন এই ক্রেতা।

জেএইচআর

Link copied!