ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শিল্প উপদেষ্টা

শিল্পাঞ্চলকে সচল রাখতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ১৫, ২০২৫, ০৫:০২ পিএম

শিল্পাঞ্চলকে সচল রাখতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি

শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, এখানে যারা জেনুইন শিল্প উদ্যোক্তা রয়েছে তাদেরকে কি ভাবে সাপট দেওয়া যায়। আমাদের বিসিকে অন্য কিছু সমস্য রয়েছে। ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট নিয়ে যারা কোন প্রকল্প করেনি, কিন্তু ধরে রেখেছেন। তাদের প্লট বাতিলের ব্যবস্থা নেয়া হচ্ছে। প্লট নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রতিষ্ঠান গড়বে না, তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাকে আনতে হবে।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চলকে সচল রাখতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এজন্য বিদ্যুৎ, পানি, গ্যাসসহ মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে। ভোলার গ্যাসকে কাজে লাগানো গেলে দক্ষিণাঞ্চলের শিল্পকারখানাগুলো নতুন প্রাণ ফিরে পাবে।

শনিবার দুপুরে বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা আরো বলেন, আগামীদিনে যে নির্বাচিত রাজনৈতিক দল সরকারে আসবে তারাই ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে। তিনি মনে বলেন, এ সমস্যার সমাধান হলে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন আরও গতিশীল হবে এবং দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, বরিশাল বিসিকে বিদ্যুৎ ও পানিসহ নানা সমস্যা রয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পাঞ্চলকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে।

তিনি জানান, বিগত সরকারের সময়ে যারা বিসিকে প্লট নিয়েও প্রতিষ্ঠান গড়ে তুলেননি, তাদের প্লট বাতিলের ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্লট বরাদ্দের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে স্থানীয় উদ্যোক্তারা সুযোগ পান।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলামসহ বিসিক মালিক সমিতির নেতৃবৃন্দ। তারা শিল্পাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন।

জেএইচআর

Link copied!