ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১৯, ২০২৫, ০৩:০১ পিএম

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের আরও চার নেতা পদত্যাগ করেছেন।

বুধবার দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শুখহারন বিশ্বাস, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও বৃক্ষ সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সরকার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জেলহক শিকদার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম শিকদার বলেন,“এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড আমাদের নীতি ও আদর্শের সঙ্গে মিল না থাকায় আমরা আওয়ামী লীগের স্ব স্ব পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি।
আমরা দৃঢ়ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

ইএইচ

Link copied!