ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে চট্টগ্রামে প্রথম স্থান অর্জন করেছে সন্দ্বীপ উপজেলা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

নভেম্বর ১৯, ২০২৫, ০৪:৩০ পিএম

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে চট্টগ্রামে প্রথম স্থান অর্জন করেছে সন্দ্বীপ উপজেলা

মাসব্যাপী চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, টিকাদান কর্মসূচিতে যুক্ত সকল কর্মকর্তা–কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের মারাত্মক রোগ টাইফয়েড থেকে সুরক্ষা দিতে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন শুরু হয় ১২ অক্টোবর এবং শেষ হয় ১৩ নভেম্বর। এই সময়ে সন্দ্বীপ উপজেলার স্কুল–মাদ্রাসা পর্যায়ে ৫৫,০৯৯ জন এবং কমিউনিটি পর্যায়ে ২৫,২০৪ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

উপজেলায় মোট ৮০,৩০৩ জনের লক্ষ্য নির্ধারণ করা হলেও টিকা দেওয়া হয়েছে ৮০,০৯৩ জনকে। বাদ পড়েছে মাত্র ২১০ জন, ফলে অর্জন দাঁড়িয়েছে ৯৯.৭৪%—যা জেলায় সর্বোচ্চ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস জানান, “ক্যাম্পেইন সফল করতে সর্বস্তরে ব্যাপক প্রচার–প্রচারণা চালানো হয়েছে। যাতে একজন শিশুও বাদ না পড়ে। অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পুরো কার্যক্রম অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, “এই অর্জন সন্দ্বীপবাসীর সম্মিলিত সাফল্য। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকলে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য বিভাগ আগামী সকল ক্যাম্পেইনেও প্রথম অবস্থান ধরে রাখতে সক্ষম হবে।”

ইএইচ

Link copied!