ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৩:৫৫ পিএম

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন পঞ্চগড়-২ আসনের বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ।

দিনটি স্মরণীয় করে তুলতে তিনি এক অসহায় পরিবারের জন্য নির্মিত নতুন ঘর এবং একটি ছাগল উপহার দিয়েছেন।

পরিবারটি জানায়, দীর্ঘদিন ভাঙা ও অনিরাপদ ঘরে বসবাসের কষ্টের পর নতুন ঘর পেয়ে তারা স্বস্তি ও আনন্দ ফিরে পেয়েছেন। পাশাপাশি জীবিকা সহায়তার অংশ হিসেবে পাওয়া ছাগল তাদের ভবিষ্যৎ জীবনে নতুন আশার সঞ্চার করবে।

স্থানীয়রা বলেন, মানবিক ও সহমর্মিতার এই উদ্যোগ রাজনৈতিক পরিমণ্ডলকে ছাড়িয়ে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপি, দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমন প্রমুখ।

ইএইচ

Link copied!