ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহজাদপুরে মেয়ের জামাইয়ের অত্যাচারে শাশুড়ির আত্মহত্যা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৪:০৩ পিএম

শাহজাদপুরে মেয়ের জামাইয়ের অত্যাচারে শাশুড়ির আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইয়ের অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে শাশুড়ী মরিয়ম খাতুন (৪৬) আত্মহত্যা করেছেন।

বুধবার দিবাগত রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম খাতুন ব্রজবালা গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী।

জানা গেছে, নিহতের মেয়ে কল্পনা খাতুন বিয়ের পর থেকেই স্বামী আজিজুলকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। হঠাৎ গত মঙ্গলবার কথা কাটাকাটির জেরে কল্পনার স্বামী আজিজুল মরিয়মকে সিলভারের কলস দিয়ে ঢিল মারলে শাশুড়ির ঠোঁট ফেটে যায়। 

এ সময় আজিজুল শাশুড়ীকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এমন দুর্ব্যবহার সহ্য করতে না পেরে বুধবার রাতে নিজের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে মরিয়ম খাতুন আত্মহত্যা করেন।

নিহতের মেয়ে কল্পনা খাতুন জানান, বুধবার রাতে তার মা মরিয়মকে শয়ন ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে তার বোন ও স্বামী এসে লাশ নিচে নামান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!