ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ী উন্নয়ন ফোরামের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৪:০৭ পিএম

পলাশবাড়ী উন্নয়ন ফোরামের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চির অবহেলিত, অনুন্নত এবং কাঙ্খিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়া গাইবান্ধার পলাশবাড়ীর সামগ্রিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন তরান্বিত করতে গঠিত ‘পলাশবাড়ী উন্নয়ন ফোরাম’-এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার রাত ৮টায় পলাশবাড়ী পৌরশহরের এএএসবিপি মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে এক জরুরি সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

এ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ এবং সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষক রফিকুল ইসলাম।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান, ড. মো. তানজিউল ইসলাম, প্রফেসর মো. বদিউজ্জামান সরকার, মাহমুদা চৌধুরী, নবীউল ইসলাম ও শহিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মুছা কালিমুল্লা, আব্দুল মতিন মিয়া ও প্রভাষক অনুপমা বর্মন সেতু।

সাংগঠনিক সম্পাদক হলেন সুরুজ হক লিটন এবং সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী। অর্থ সম্পাদক হারুনার রশিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মোছা. সাবিনা ইয়াসমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক মো. আরিফ উদ্দিন, ক্রীড়া সম্পাদক এসএম নুর সিদ্দীকুল জাহিদ মনা, অফিস সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং পাঠাগার সম্পাদক দীলিপ চন্দ্র রায়।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে মনজুর কাদির মুকুল, মোছা. রোকসানা আকতার, এসএম জহুরুল ইসলাম, নওশীর হারুন ইঞ্জিল ও আহসান হাবিব খান রবি দায়িত্ব পালন করবেন।

সভায় পলাশবাড়ীর জনগুরুত্বপূর্ণ অগ্রাধিকার উন্নয়ন বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

ইএইচ

Link copied!