ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীর সমাজসেবক ও শিক্ষানুরাগী আশরাফ আলী মেম্বার আর নেই

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৬:৩৮ পিএম

কর্ণফুলীর সমাজসেবক ও শিক্ষানুরাগী আশরাফ আলী মেম্বার আর নেই

কর্ণফুলী উপজেলার সুপরিচিত সমাজসেবক, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ আশরাফ আলী মেম্বার বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

জীবনভর শিক্ষার উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রেখে তিনি এলাকায় ‘শিক্ষা ও মানবতার কামলিওয়ালা’ হিসেবে পরিচিতি লাভ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, গরিব-দুঃখী মানুষের সহায়তা এবং মানবিক উদ্যোগ বাস্তবায়নে তাঁর অবদান ছিল অনুকরণীয়।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া, প্রার্থনা ও স্মৃতিচারণের ঢল নামে। অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাঁর আত্মার শান্তি কামনা করে আবেগঘন বার্তা দিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা এবং অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় ‘ইসহাক মেম্বার কমিউনিটি ক্লিনিক’, যা আজও এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্ণফুলী থানার নামকরণেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন আবদুল জলিল বহুমুখী কৃষি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য এবং শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি সদস্য।

রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে শিক্ষক সমাজ এবং সাধারণ মানুষের মধ্যেও তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

স্থানীয়দের ভাষায়, “আশরাফ আলী ভাই ছিলেন এলাকার উন্নয়নকামী, সৎ ও নিবেদিতপ্রাণ এক জননন্দিত নেতা। তিনি ছিলেন অসহায় মানুষের সত্যিকারের বন্ধু। আল্লাহ তাঁর কর্মের সর্বোত্তম প্রতিদান দান করুন।”

শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল অনন্য। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন, উপদেশ, অনুপ্রেরণা ও পথনির্দেশনায় তিনি ছিলেন অগ্রগামী। তাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী আজ সমাজে প্রতিষ্ঠিত যা তার মানবিকতা ও নিষ্ঠার উজ্জ্বল প্রমাণ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল ইউনিট লিডার হিসেবে তিনি মানবিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি পারিবারিক জমি দান করে যে কমিউনিটি ক্লিনিক গড়ে তোলেন, তা আজও মানুষের আস্থার ঠিকানা।

তার ছোট ভাই ইঞ্জিনিয়ার হাসমত আলী জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতেই স্থানীয় জামালপাড়া ঈদগাঁ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইএইচ

Link copied!