ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে ৪০ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী কারবারি গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৫, ০৩:১৯ পিএম

কর্ণফুলীতে ৪০ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার দুপুরে কর্ণফুলী থানা এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চট্টগ্রাম কমিউনিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে একটি চক্র। তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে দুই নারী পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুই নারী হলেন, ছেনোয়ারা বেগম (৪০) এবং দিলদার বেগম (৩৫)। উভয়ের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার ছোট হাবিলপাড়ায়।

তাদের বহন করা একটি ট্রলি ব্যাগসহ মোট চারটি ব্যাগ তল্লাশি করে সুকৌশলে লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএএচ

Link copied!