ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীর ছয় আসনে বইছে নির্বাচনী হাওয়া, বিএনপিতে অভ্যন্তরীণ উত্তাপ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

নভেম্বর ২৪, ২০২৫, ০৪:০০ পিএম

রাজশাহীর ছয় আসনে বইছে নির্বাচনী হাওয়া, বিএনপিতে অভ্যন্তরীণ উত্তাপ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর ছয় আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসব আসনে খেলাফত মজলিস, বাসদ, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ কয়েকটি দলও প্রার্থী দিয়েছে। এতে জেলায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

কিন্তু এই ছয় আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকে বিএনপির ভেতর কোন্দল বেড়েছে। রাজশাহী-২ ও ৬ বাদে বাকি চার আসনে প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। কোথাও বিক্ষোভ, কোথাও সড়ক অবরোধ, আবার কোথাও সমাবেশ এমন নানা কর্মসূচি চলছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে, প্রয়াত মন্ত্রী আমিনুল হকের ছোট ভাই। এ মনোনয়নকে কেন্দ্র করে সুলতানুল ইসলামের সমর্থকেরা বিক্ষোভ করেছেন। 

জামায়াতের প্রার্থী দলের নায়েবে আমির মুজিবুর রহমান। এ ছাড়া বাসদের আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের আরিফুল ইসলাম, এনসিপির আতিকুর রহমান ও গণ অধিকার পরিষদের মীর শাহজাহান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহী-২ (সদর) গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি প্রচারণা শুরু করেছেন। জামায়াতের প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর। 

এ ছাড়া গণসংহতির মুরাদ মোর্শেদ, ইসলামী আন্দোলনের ফায়সাল হোসেন, খেলাফত মজলিসের মোহাম্মদ উল্লাহ শাহীন ও বাসদের সামছুল আবেদীন লড়ছেন।

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি আবারও মনোনয়ন দিয়েছে শফিকুল হক মিলনকে। তবে রায়হানুল আলম ও নাসির হোসেনের সমর্থকেরা তার বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। 

জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ। গণসংহতির জুয়েল রানা, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান ও খেলাফত মজলিসের গোলাম মোস্তফাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান। তার সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী পক্ষের বাড়িঘরে হামলা ও মাছ বিষ দিয়ে মারার অভিযোগ উঠেছে। 

মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশও হয়েছে। জামায়াতের আবদুল বারী সরদার, ইসলামী আন্দোলনের আবু মুসা, খেলাফত মজলিসের ফেরদাউসুর রহমান ও বাসদের ফিরোজ আলম মাঠে আছেন।

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপি নজরুল ইসলাম মণ্ডলকে মনোনয়ন দিয়েছে। তবে তার বিরুদ্ধে মনোনয়নপ্রত্যাশী আবু বকর সিদ্দিক, ইশফাক খায়রুল হক ও প্রয়াত নেতা নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফার সমর্থকেরা সংবাদ সম্মেলন ও মশাল মিছিল করেছেন। 

জামায়াতের প্রার্থী নুরুজ্জামান লিটন। ইসলামী আন্দোলনের রুহুল আমিন ও খেলাফত মজলিসের আবদুল হামিদও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনে বিএনপির জেলা আহ্বায়ক আবু সাঈদ (চাঁদ) আবারও মনোনয়ন পেয়েছেন। অতীতে সাবেক লীগের প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে তার বিরুদ্ধে বহু মামলা হয়েছিল। এবার তার মনোনয়ন নিয়ে প্রকাশ্য বিরোধিতা হয়নি।

জামায়াতের নাজমুল হক, ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম ও খেলাফত মজলিসের তোফায়েল আহমদ প্রার্থী হয়েছেন। এ আসন থেকে এনসিপির ইমরান ইমনও নির্বাচন করবেন বলে জানা গেছে।

ইএইচ

Link copied!