ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উজিরপুরে উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

নভেম্বর ২৪, ২০২৫, ০৪:৩৩ পিএম

উজিরপুরে উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি

বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন উজিরপুর উপজেলা পরিষদে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন।

সোমবার দুপুরে তিনি উপজেলা পরিষদ চত্বরে ইউনি ব্লক রাস্তা নির্মাণ, সেবাগ্রহীতাদের জন্য নির্মিত ওয়েটিং রুম, উপজেলা পরিষদ কনফারেন্স রুমের সংস্কার কাজ এবং উজিরপুর মহিলা কলেজে হাইজিন কর্নারসহ আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উজিরপুর-বানারীপাড়া আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উন্নয়ন কাজগুলোর পরিকল্পনা ও বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

পরে জেলা প্রশাসক উজিরপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ইএইচ

Link copied!