দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫, ০৫:১৭ পিএম
ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে চর কচ্ছপিয়া নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ আইচা থানা ও চর মানিকা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চর মানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এ,এইচ সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন চর মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. মহিউদ্দিন, থানা যুবদলের সিনিয়র নেতা মো. হান্নান বেপারী, সেলিম হাওলাদার, মো. কাদের, চর কচ্ছপিয়া নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উদ্দিন নাছির এবং সহকারী শিক্ষকবৃন্দ।
এছাড়া দক্ষিণ আইচা থানা ছাত্রনেতা সোহরাব হোসেন সোহেল, সাইফুল হাওলাদার, ফরহাদ হোসেন ডালিম, শহিদুল ইসলাম, ইভান, মিজান, চর মানিকা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনসহ ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ইএইচ