ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

নভেম্বর ২৫, ২০২৫, ০৩:৪২ পিএম

মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলের মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে জাতীয় দিবস দুটি যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, জামায়াত ইসলাম মধুপুর উপজেলা শাখার আমির অধ্যাপক আব্দুল কাদির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম ভুইয়া, কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ আব্রারুল হক শিমুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) কর্মকর্তা ইমরান হোসেন, ফায়ার স্টেশন অফিসার বোরহান আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আলী, টি আইবির সভাপতি আব্দুল মালেক বিএসসি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

প্রস্তুতিমূলক সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।

ইএইচ

Link copied!