ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

নভেম্বর ২৫, ২০২৫, ০৪:৩৮ পিএম

সন্দ্বীপে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। 

মঙ্গলবার সকালে মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে গাছুয়া একে একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাওন রকি, পৌরসভা বিএনপির সদস্য মনিরুল ইসলাম, উত্তর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা নাহিদ মেম্বার, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলীম মেম্বার, সারিকাইত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নূর নবী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম, মগধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন, মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাজী আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

এছাড়া সারিকাইত ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল, বাবলু ও মাসুদ, মাইটভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান, মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজগর, মামুন, মোশারফ ও মিনহাজ, মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দোলোয়ার, আব্দুল করিম ও আরিফ, গাছুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্না ও সুজন, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল, রুবেল ও নজরুল ইসলাম, সারিকাইত ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস, রহমতপুর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইব্রাহীম হোসেন রবিন, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত রুবাই, সারিকাইত ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামরুল হাছান ও যুবদলের সদস্য পাভেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথের আন্দোলনে নেতৃত্বদানকারী, বারবার কারানির্যাতনের শিকার সেই সাহসী নেতার নাম ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। শেখ হাসিনার সরকারের সময় পুলিশ প্রশাসন ও ছাত্রলীগ–যুবলীগের হামলা-নির্যাতনের মধ্যেও তিনি দলীয় কমিটমেন্ট অক্ষুণ্ণ রেখে রাজপথে ছিলেন, উল্লেখ করেন বক্তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, সন্দ্বীপে বিএনপির পুনর্গঠন, তৃণমূলকে সংগঠিত করা এবং রাজপথের ধারাবাহিক আন্দোলনে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কর্মীদের আশা–আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে পরীক্ষিত, সাহসী ও ত্যাগী এই নেতাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন প্রদান করা হোক।

ইএইচ

Link copied!