ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমার জীবনের শেষ নির্বাচন দিরাই–শাল্লাবাসীকে উপহার দিতে চাই: নাছির উদ্দীন চৌধুরী

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৫০ পিএম

আমার জীবনের শেষ নির্বাচন দিরাই–শাল্লাবাসীকে উপহার দিতে চাই: নাছির উদ্দীন চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, দিরাই–শাল্লা থেকে এবারই আমার শেষ নির্বাচন, এ নির্বাচনের জয় আমি দিরাই শাল্লাবাসীকে উপহার দিতে চাই। হয়তো এর পর আর নির্বাচন করতে পারব না। আমার স্বপ্ন আমি দিরাই–শাল্লার মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই।

মঙ্গলবার বেলা ৩টায় পৌর সদরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের ভালোবাসায় দুইবার উপজেলা চেয়ারম্যান ও জাতীয় নেতা সুরঞ্জিত সেনকে হারিয়ে একবার এমপি নির্বাচিত হয়েছি। আজীবন হাওর এলাকার খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছি। আপনাদের ভালোবাসা থাকলে কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় আটকাতে পারবে না।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আপনারারা প্রস্তুতি নিন, নির্বাচন আমি করব ইনশাআল্লাহ।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও ছাত্রদল নেতা শাহ আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, বিএনপি নেতা সেজু মিয়া, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশোক তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, আমজাদ হোসেন, রফিক মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী এবং উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!