ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মতলবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৫, ০৮:০৫ পিএম

মতলবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মতলব উত্তর উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীর পুত্র তানভীর হুদার সার্বিক আয়োজনে এই দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজি এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার। সভার সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু।

এ সময় বক্তারা বলেন, দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমরা একত্রিত হয়েছি। তার দ্রুত সুস্থতা আমাদের সকলের জন্য প্রার্থনীয়। বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নয়, দেশের গুরুত্বপূর্ণ নেত্রী। আমরা তার স্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই।

তারা বলেন, সমগ্র দেশবাসী এবং দলের নেতাকর্মীরা একজোট হয়ে তার সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। খালেদা জিয়ার সুস্থতা আমাদের সকলের দায়িত্ব। আমরা তার দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য অখণ্ড প্রার্থনা করব।

প্রার্থনা ও মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা সবাই তার সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য একত্রিত হয়েছি। তার সুস্থতা দেশের জন্য আশীর্বাদ। দোয়ার অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!