ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কালিয়াকৈরে মহাসড়কে ১৪ লাখ টাকা ছিনতাই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৫, ০৮:১৮ পিএম

কালিয়াকৈরে মহাসড়কে ১৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটে গেছে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা। মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর জোড়া ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টালাবহ গ্রামের আফসার উদ্দিনের ছেলে এবং বিশিষ্ট ব্যবসায়ী আরফিন মঙ্গলবার সকালে জমি কেনার উদ্দেশ্যে ১৫ লাখ টাকা নিয়ে লতিফপুর দলিল লেখক সমিতির মো. মতিয়ার রহমানের অফিসে যান। জমির দলিল সম্পন্ন না হওয়ায় দুপুরে বড় ভাই আবির ও বোনজামাই আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে লতিফপুর জোড়া ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে হঠাৎ পিছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলের ওপর ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ছিনতাইকারীরা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত প্রাইভেটকারসহ সটকে পড়ে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ইএইচ

Link copied!