ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করলেন ইউএনও

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৫, ০৮:২২ পিএম

পলাশবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করলেন ইউএনও

গাইবান্ধার পলাশবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

মঙ্গলবার বিকেলে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামে বৃন্দাবনপাড়ায় মন্দিরটির স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশ পর্যবেক্ষণ করে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। 

পরিদর্শন কালে তিনি মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুকে বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুস সালাম, উপজেলা সহকারি নির্বাচন অফিসার হাবিবুর রহমান, উপজেলা পরিষদ অফিসের সিএ আনোয়ার হোসেন ও পুরোহিত টগর দেবনাথ ছাড়াও মন্দির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে বিশ্বের সবচেয়ে বড় শ্রীকৃষ্ণের বিগ্রহটির উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৭ নভেম্বর। এ উপলক্ষ্যে ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী বিশাল আচার অনুষ্ঠানের আয়োজন করেছেন মন্দির কর্তৃপক্ষ।

এ মন্দিরে ১৪৪টি দেব-দেবীর প্রতিমা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। এটি দেশের অন্যতম বৃহত্তম মন্দির হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। প্রতিদিন শতশত ভক্ত এই মন্দিরে প্রার্থনা করতে আসেন।

ইএইচ

Link copied!