ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মেহেরপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৫, ০৪:২৩ পিএম

মেহেরপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যে মেহেরপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী পরবর্তী আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। ভেটেরিনারি সার্জন ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান শাওন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা, শেখ তৌহিদুল কবীর, সদর উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি।

বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

আলোচনা সভা পরবর্তীতে অতিথিরা পায়রা উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩০টি স্টলে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ও কবুতরসহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করেন। অতিথিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

অপরদিকে গাংনীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে গাংনী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ অফিস। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল্লাহ-আল-আজিজ, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সামসুল আলম সোনা, গাংনী মহিলা ডিগ্রী কলেজ সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা প্রমুখ।

ইএইচ

Link copied!