ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাগরপুর লাইব্রেরি নতুন রূপে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৫, ০৩:০৫ পিএম

নাগরপুর লাইব্রেরি নতুন রূপে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি সম্প্রতি নতুন ইন্টেরিয়র ও সৌন্দর্যবর্ধন কাজের পর পাঠকবান্ধবভাবে সাজানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে লাইব্রেরি চত্বরে ফিতা কেটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান লাইব্রেরির সংস্কারকাজের উদ্বোধন করেন।

সরকারের সাম্প্রতিক এক যোগে ১৫৮ ইউএনও বদলি ও নতুন পদায়ন তালিকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান স্থান পেয়েছেন। তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলি হয়েছেন। দায়িত্বের শেষ পর্যায়ে নাগরপুরে এই কাজের উদ্বোধন করায় স্থানীয়রা তাকে অভিনন্দন জানান।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “একটি আধুনিক ও পাঠকবান্ধব লাইব্রেরি গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য ছিল। তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি নাগরপুরবাসীর সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, এলজিইডি উপজেলা প্রকৌশলী তোরাপ আলী, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আখতারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন।

লাইব্রেরির নতুন সাজসজ্জা, আলো–আঁধার ব্যবস্থাপনা ও পাঠকবান্ধব পরিবেশ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। তারা জানান, নতুন রূপে সাজানো লাইব্রেরি শিক্ষার্থীদের আরও আকৃষ্ট করবে এবং নাগরপুরে জ্ঞানচর্চার নতুন সম্ভাবনার দরজা খুলবে।

ইএইচ

Link copied!