ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

নভেম্বর ২৭, ২০২৫, ০৩:৪৪ পিএম

সন্দ্বীপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উপলক্ষে ‘নারীর জন্য সহিংসতামুক্ত নিরাপদ ডিজিটাল জগৎ’ গড়ার আহ্বানে সন্দ্বীপে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) সন্দ্বীপ কেন্দ্রের উদ্যোগে এনাম নাহার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনাম নাহার মোড় কমিউনিটি ফোরামের সভাপতি মাস্টার আবুল কাশেম শিল্পী। বাংলাদেশ নারী প্রগতি সংঘের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপিএস সন্দ্বীপ কেন্দ্রের ব্যবস্থাপক মো. শামসুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিজেরা করি সন্দ্বীপ অঞ্চলের প্রধান মতিয়ার রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মহিউদ্দিন এবং জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।

এ ছাড়া বক্তব্য দেন, বিএনপিএসের তৃণমূল দল সদস্য নারগিস বেগম, যোহরা বেগম ও লিনা রানী। বক্তারা বলেন, জাতিসংঘের তথ্যমতে বিশ্বজুড়ে প্রতি তিনজন নারীর একজন জীবদ্দশায় কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হন। আধুনিক সময়ে এর নতুন রূপ হলো ডিজিটাল সহিংসতা, যা অনলাইন ট্রলিং, যৌন হুমকি, মিথ্যা তথ্য প্রচার থেকে শুরু করে এআই-নির্ভর ডিপফেক ভিডিও তৈরির মতো অপরাধের মাধ্যমে নারীর মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

বক্তারা আরও বলেন, নারী সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিক ও তরুণ নারীরা ডিজিটাল সহিংসতার বড় শিকার। এসব সহিংসতা শুধু ব্যক্তিগত ক্ষতিই ডেকে আনে না, বরং মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক-সাংস্কৃতিক অংশগ্রহণ এবং অর্থনৈতিক অগ্রগতিকেও বাধাগ্রস্ত করে। এ বছরের ইউনাইট ক্যাম্পেইনের প্রতিপাদ্য—“UNITE to End Digital Violence against All Women and Girls”—ডিজিটাল সহিংসতা প্রতিরোধে রাষ্ট্র, প্রযুক্তি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছে।

বক্তারা বলেন, নারীর জন্য নিরাপদ ডিজিটাল জগৎ গড়তে রাষ্ট্র, প্রযুক্তি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। ডিজিটাল সহিংসতাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে কঠোর আইন প্রণয়ন, নারীর গোপনীয়তা রক্ষা ও ডিজিটাল শিক্ষার উদ্যোগ জরুরি। প্রযুক্তি কোম্পানিকে ‘সেফটি বাই ডিজাইন’ নীতিতে নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি ও ক্ষতিকর কনটেন্ট অপসারণে আরও দায়িত্বশীল হতে হবে। নারীর ডিজিটাল অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও দাতা সংস্থার বিনিয়োগ বাড়াতে হবে। প্রতিটি উপজেলায় সাইবার সাপোর্ট সেন্টার চালু ও জেন্ডার-সংবেদনশীল প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্য নিয়োগ প্রয়োজন। সবাইকে অনলাইনে সম্মানজনক আচরণ বজায় রেখে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!