ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাপাসিয়ায় নার্স-মিডওয়াইফদের ৮ দফা দাবিতে বিক্ষোভ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া

নভেম্বর ২৭, ২০২৫, ০৩:৫৫ পিএম

কাপাসিয়ায় নার্স-মিডওয়াইফদের ৮ দফা দাবিতে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে এবং ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাপাসিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স, মিডওয়াইফ, নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের তরগাঁও মোড়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক রীনা আক্তার, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান প্রধান এবং পোস্ট-বেসিক বিএসসি শিক্ষার্থী মাহফুজ আহমেদ ও তুহিন সরকার।

বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশা মানুষের জীবনরক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। তাই এই অধিদপ্তরকে বিলুপ্ত বা অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করা নয়, বরং আরও শক্তিশালী ও যুগোপযোগী করা জরুরি। তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ইএইচ

Link copied!