ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীতে আন্তর্জাতিক গীতা মহোৎসব পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৫, ০৫:৩২ পিএম

পলাশবাড়ীতে আন্তর্জাতিক গীতা মহোৎসব পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন এবং আন্তর্জাতিক গীতা মহোৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে দেশের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার শ্রী মনোজ কুমার। পরে তিনি স্বস্ত্রীক ওই আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তব্য রাখেন। গীতা পাঠ করেন ফরিদপুর থেকে আগত গোপীনাথ দাস ব্রহ্মচারী।

এ সময় জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ও পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরআগে মন্দিরের প্রবেশদ্বারে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু ও মন্দির সংশ্লিষ্টরা।

এ মন্দির জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের দেব-দেবীর ১৪৪টি পৃথক প্রতিমা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। চোখ ধাঁধানো সৌন্দর্যমন্ডিত দৃষ্টিনন্দন স্থাপত্যের নির্মাণ শৈলীর আধ্যাত্মিক পরিবেশের আবহে অবস্থিত মন্দিরটি দেশের অন্যতম এবং বৃহত্তম মন্দির হিসেবে ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে।

স্থানীয়দের মধ্যে মন্দিরটি বেশ জনপ্রিয়। গাইবান্ধা তথা উত্তরাঞ্চল ছাড়াও দেশের দূর-দূরান্ত থেকে প্রতিদিন সনাতনী অসংখ্য ভক্ত ও দর্শনার্থী দলে দলে প্রার্থনা করতে মন্দিরটিতে ভিড় জমান।

ইএইচ

Link copied!