ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৫, ০৬:৫৬ পিএম

সিদ্ধিরগঞ্জে পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় উপস্থিত হয়ে থানার কর্তব্যরত পুলিশ সদস্য ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজ-খবর নেন।

এ সময় তিনি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলমের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম এবং থানা কম্পাউন্ড ঘুরে দেখেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “নিয়মিত কার্যতালিকার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। পুলিশের গতিশীলতা বৃদ্ধির জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজাসহ অন্যান্য কর্মকর্তারা।

ইএইচ

Link copied!